ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

বাসাইলে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় পথচারীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
বাসাইলে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় পথচারীর মৃত্যু ছবির ক্যাপশন: বাসাইলে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় পথচারীর মৃত্যু
টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় শফিকুল ইসলাম খানশূর (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোররাতে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের বাসাইল থানাধীন সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম খানশূর বাসাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জড়াশাহীবাগ এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি চট্টগ্রামে একটি জাহাজে কর্মরত ছিলেন এবং ছুটিতে বাড়িতে এসেছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোরে রাস্তা পার হওয়ার সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে বাসাইল থানা পুলিশ ও গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, মরদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।